বাংলাদেশে মুক্তি পেল এনিম্যাল,টিকিট মূল্য?
নীলসালু বিনা কর্তনে ছাড়পত্র পেল বলিউডের ‘এ’ গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস। . . তারা জানায়, তাদের জমা দেওয়া ছবিটির কোনো অংশ বাদ দিতে বলেনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ফলে শুক্রবার (৮ ডিসেম্বর) এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তবে আমদানিকারক প্রতিষ্ঠানটি বলিউডের আসল সংস্করণটি জমা দেয়নি। তারা ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি পাঠিয়েছিল। যার ফলে বাংলাদেশের দর্শকরা আন্তর্জাতিক ভার্সনের চেয়ে প্রায় ৩০ মিনিট কম দেখতে পাবে ছবিটির। বিষয়টি নিশ্চিত করেছেন কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু। তিনি জানান, মুসলিম বা আরব দেশে যে সংস্করণটি মুক্তি পায় সেটিই সেন্সরের জন্য বোর্ডে জমা দেওয়া হয়েছিল। . . কামাল কিবরিয়া লিপু বলেন, আমরা বাংলাদেশের সেন্সর আইন ও সিনেমার হলের কথা বিবেচনায় নিয়ে আলাদা ভার্সন মুক্তি দিচ্ছি। ৮ ডিসেম্বর এটি পর্দায় আসছে। ভারতীয় সেন্সর বোর্ড থেকে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি ‘এ...